আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুক্তরাষ্ট্রের যোগদানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ইলহান ওমর। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আইসিসিকে নিষ্ক্রিয় করার হুমকির বিপরীতে এটি একটি বড় পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতটি ভেঙে দেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই ওমরের এই প্রস্তাব সামনে এল।
ইলহান ওমর বলেন, যেখানে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার আর কোনো পথ নেই, সেখানে আইসিসিই একমাত্র ভরসা। মানবাধিকার ও আইনের শাসনে বিশ্বাস থাকলে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক ন্যায়বিচারের এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে। এদিকে ইউরোপীয় আইনপ্রণেতারাও আইসিসির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আদালতের কর্মকর্তা বা সহযোগীদের ওপর কোনো ধরনের হুমকি বা চাপ গ্রহণযোগ্য নয়। এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা আইসিসির তদন্তকে সমর্থন জানিয়েছিলেন, যদিও বর্তমানে ওমরের নতুন এই বিলটি নিয়ে উভয় দলের মধ্যে মতৈক্যের বিষয়টি এখনও অনিশ্চিত।
রিপোর্টারের নাম 























