ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই ঘটনায় অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে নারী ও শিশুরাও ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার লিবিয়ার টোবরুক শহরের কাছে বারদা দ্বীপের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড উদ্ধার অভিযানে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার রুট হিসেবে লিবিয়াকে ব্যবহার করে আসছেন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশগুলোর মানুষ। মানব পাচারকারীদের খপ্পরে পড়ে ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে এই বিপজ্জনক সমুদ্রযাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে উঠছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লিবিয়া উপকূলে ৮০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
রিপোর্টারের নাম 























