ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সৌদির কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবের কাছে প্রায় ১৯৬ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অস্ত্র বিক্রির ফলে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত জাতীয় স্বার্থ রক্ষা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, সৌদি আরব তাদের অন্যতম প্রধান মিত্র দেশ। এই অস্ত্র সরবরাহ দেশটিকে তাদের আকাশসীমা ও ভূখণ্ড সুরক্ষায় সক্ষম করে তুলবে, যা সামগ্রিকভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ওয়াশিংটন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই অস্ত্র চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

সৌদির কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১২:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬