ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৫০ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত সাতকানিয়া উপজেলায় দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার ব্যবস্থাপনায় দিনব্যাপী এই ক্যাম্পে আট শতাধিক বন্যার্ত মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল টিমের পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক বন্যাদুর্গত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধে স্থানীয়দের মাঝে বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। দুর্যোগ না কাটা পর্যন্ত জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ‘কারফিউ’র পরিকল্পনা

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৫০ জন

আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬