ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে পাথরবোঝাই ট্রাকে লুকিয়ে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি, গাঁজা, বিয়ার ও মশার কয়েল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্যভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এছাড়া চুনারুঘাটের সাতছড়ি ও দুধপাতিল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজা, বিয়ার ও বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্য আইন অনুযায়ী কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬