আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও নতুন বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত দক্ষতার পরিচয় দেওয়া রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া ইউনিসেফ, ইউএন উইমেন এবং শান্তি প্রতিষ্ঠা কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নেতৃত্ব দেওয়ার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার।
রিপোর্টারের নাম 






















