ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শেরপুরের নকলায় পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ২৯

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেরপুরের নকলা পৌর শহরে একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে শিশুসহ অন্তত ২৯ জন মানুষ আহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের গ্রীনরোড, দড়িপাড়া ও উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরটির কামড়ে ছয়টি গবাদি পশুও আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রিয়াজ আহম্মেদ, রায়ান, মীম, ঝিনুক, সজীব ও জিহাদসহ স্থানীয়রা রয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, সকাল থেকে কুকুরটি অস্বাভাবিক আচরণ শুরু করে এবং পথে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে জখম করে। বিকেলের দিকে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাসপাতালে আসা আহত ২৯ জনকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব: জেলেদের গভীর সাগরে যেতে নিষেধাজ্ঞা

শেরপুরের নকলায় পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ২৯

আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬