ইরানের রাজধানী তেহরানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার তীব্রতা বাড়লে বৃহস্পতিবার ভোরে তেহরানের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে ইরান। সেমনান বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে, তবে আবাসিক এলাকাগুলো হামলার আওতামুক্ত ছিল বলে জানা গেছে।
হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বর্তমানে চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 





















