হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আরোপের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর নেতাদের তীব্র চাপের মুখে সেই বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি।
জানা গেছে, ট্রাম্পের এই ঘোষণার পর হোয়াইট হাউসে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। এরপরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের শাসকরা সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প টোল আদায়ের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। এর মাধ্যমেই নৌপথ সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যয়ভার মেটানোর নতুন পথ তৈরি হলো।
রিপোর্টারের নাম 





















