ইরাক যুদ্ধের প্রাক্কালে বুশ প্রশাসনের ভুল পূর্বাভাসের ইতিহাসের পুনরাবৃত্তি যেন লক্ষ্য করা যাচ্ছে বর্তমান ট্রাম্প প্রশাসনের ইরান নীতিতে। গত সাড়ে চার মাসে ট্রাম্প ও তার সহযোগীদের করা একাধিক আত্মবিশ্বাসী মন্তব্য এবং পূর্বাভাস দ্রুতই ভুল প্রমাণিত হয়েছে, যা মার্কিন প্রশাসনের ইরান বিষয়ক অবস্থানের অসংগতিকেই স্পষ্ট করছে।
হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরদিন তা থেকে সরে আসা, যুদ্ধের স্থায়িত্ব নিয়ে ভুল ধারণা এবং ইরানি নেতাদের প্রতি বিপরীতমুখী আচরণ ট্রাম্প প্রশাসনের অদূরদর্শিতার পরিচয় দেয়। শুরুতে ইরানি নেতাদের ‘যৌক্তিক’ আখ্যা দিলেও সম্প্রতি তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ইরানে গণঅভ্যুত্থানের ভুল প্রত্যাশা প্রমাণ করে যে, মাঠের বাস্তবতার সাথে মার্কিন প্রশাসনের দাবির আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
রিপোর্টারের নাম 
























