জয়পুরহাটে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুজিববাদী সংবিধানের সুরক্ষা না দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সংবিধানের পাহারাদার হতে হবে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে মিলিত হয়। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























