ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে উদ্যোগী হওয়ার আহ্বান নূরুল ইসলাম বুলবুলের

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীজুড়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বুধবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল দায়ভার সরকার হিসেবে বিএনপিকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ করার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। সংবিধান সংস্কারের নামে গড়িমসি না করে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। এছাড়া শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের জেরে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে উদ্যোগী হওয়ার আহ্বান নূরুল ইসলাম বুলবুলের

আপডেট সময় : ০৯:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬