ইরানের বাম্বুর অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, হামলায় ৩৮৮তম ব্রিগেডের স্থাপনা লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ঘাঁটির অতিথিশালা ও প্রহরী চৌকিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
রিপোর্টারের নাম 























