ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করাই মূল লক্ষ্য: ছাত্রশিবির সভাপতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলেই বাংলাদেশ নতুন করে রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই এখন বর্তমান প্রজন্মের প্রধান দায়িত্ব। মঙ্গলবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি আরও বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি সদস্যকে নিজের পড়ার টেবিলকেই আন্দোলনের ময়দান হিসেবে গড়ে তুলতে হবে। দিনব্যাপী এই অধিবেশনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ সংগঠনের সাবেক নেতারা উপস্থিত ছিলেন। শহীদ রায়হান হোসেনের পিতার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করাই মূল লক্ষ্য: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬