ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়ির সিঁড়ি থেকে দুই-তিন দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের বাড়ির সিঁড়িতে শিশুটির কান্নার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি জানাজানি হলে শিশুটিকে একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা। বর্তমানে শিশুটি চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে শিশুটির সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
রিপোর্টারের নাম 
























