চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানি নামতে শুরু করলেও বেরিয়ে আসছে ধ্বংসলীলার ভয়াবহ চিত্র। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ৪০ হাজার কাঁচা মাটির ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি এবং মৎস্য খামার। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বন্যায় কৃষি ও মৎস্য খাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক এলাকায় এখনো পানি জমে থাকায় বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, দুর্গম অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছায়নি। মৎস্য ও কৃষি কর্মকর্তাদের মতে, স্মরণকালের এই বন্যায় মৎস্য চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
রিপোর্টারের নাম 






















