ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুমনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েতের মিনা আবদুল্লাহ সামরিক কেন্দ্রে সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে।

ইরানি বাহিনীর দাবি, তাদের ‘নাসর-২’ অভিযানের অংশ হিসেবে এসব হামলায় মার্কিন কমান্ড সেন্টার, সামরিক সরঞ্জামের গুদাম এবং জ্বালানি ভাণ্ডার লক্ষ্যবস্তু করা হয়েছে। ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে জর্ডানের ঘাঁটিতে থাকা এফ-১৮ যুদ্ধবিমান ও সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে চরম পরিবেশগত ও মানবিক বিপর্যয়

জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬