গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রয়েল হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রাইভেটকারটি ঘিরে ফেলে এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন এলাহী শেখ, আরব আলী, রশিদুল, বাবুল হোসেন ও মামুন হাসান। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























