ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: আড়াই লাখ টাকা জরিমানা

নরসিংদী সদর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহায়তায় হেমেন্দ্র সাহার মোড় ও চৌয়ালা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুই মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে আবাসিক ও বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহার করে আসছিলেন। বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। জাতীয় সম্পদের অপচয় রোধে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ইংল্যান্ডের নতুন মহাকাব্য: বেলিংহামের উত্থান

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬