বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই চট্টগ্রামে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, বন্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব উন্নয়ন নীতি অনুসরণ করা হবে। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সরকার সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।
রিপোর্টারের নাম 






















