ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মো. আবুল বাশার (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাশার ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এবং স্থানীয় মো. আব্দুর রহিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাশারের বাড়িতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

আপডেট সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬