ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: দুই মাস পর ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের তিন সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় দুর্ধর্ষ অপরাধী শফিক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীচরের ঝাউলাহাটি শহীদ কাওসার রোড এলাকায় একটি বাসা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ধরা হয়। সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত শফিক নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। সোমবার দুপুরে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এ সময় তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। খবর পেয়ে অতিরিক্ত র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত, হাবিলদার রাশেদের ডান হাত ভাঙা এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পর শফিক ডাকাতের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সে আত্মগোপনে চলে যায়। প্রায় দুই মাস পর একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী জানান, সন্ত্রাসীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, শফিক ডাকাত র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন, তবে আসামিকে এখনো থানায় আনা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: দুই মাস পর ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬