ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের সিরিজ বিমান হামলা, ৮ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উত্তেজনা

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত সোমবার মধ্যরাতে প্রদেশটির অন্তত আটটি গুরুত্বপূর্ণ শহরে এই হামলা চালানো হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে কয়েক দফায় এই আক্রমণ পরিচালনা করা হয়।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানান, মার্কিন বাহিনী প্রদেশটির বিভিন্ন স্থানে অন্তত আটটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর তিনি অস্বীকার করে জানান, বিমানবন্দরের কাছাকাছি দুটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এর আগে মাহশাহর এলাকায় একটি কৃষি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করছেন কর্মকর্তারা।

এই হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ তৈরি করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি থামছে না, আজও ভারী বর্ষণের আভাস

ইরানে যুক্তরাষ্ট্রের সিরিজ বিমান হামলা, ৮ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও উত্তেজনা

আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬