ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রানওয়ে সম্প্রসারণে দমদম বিমানবন্দরের ভেতরের প্রাচীন মসজিদ স্থানান্তরের উদ্যোগ

ভারতের পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদটি স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত এই স্থাপনাটি মূলত বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার স্বার্থে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার থেকে সাধারণ মানুষের মসজিদে প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের বর্তমান অবস্থানের কারণে দীর্ঘ দিন ধরে দ্বিতীয় রানওয়ের কাজ ব্যাহত হচ্ছিল। বড় উড়োজাহাজের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে এবং প্রধান রানওয়ে সংস্কারের সময় বিকল্প রানওয়ে ব্যবহারের জন্য এই সম্প্রসারণ জরুরি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও মসজিদ কমিটির মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং উভয় পক্ষই উন্নয়নের স্বার্থে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

নিরাপত্তা জোরদার করতে বর্তমানে বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে মসজিদে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত রক্ষী মোতায়েন করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ঐতিহ্যের মর্যাদা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। বিনিময়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের বাইরে একটি বড় ও আধুনিক মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে বর্তমানে আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

রানওয়ে সম্প্রসারণে দমদম বিমানবন্দরের ভেতরের প্রাচীন মসজিদ স্থানান্তরের উদ্যোগ

আপডেট সময় : ১০:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬