ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন গণপূর্তমন্ত্রী ও ৬ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে নবনিযুক্ত ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবযোগদানকৃত চেয়ারম্যান যথাক্রমে মো. আবুল কালাম আজাদ, রেজাউল হাসান লোদী, মোতাহার হোসেন তালুকদার, উদবাতুল বারী বাবু, সামসুজ্জামান সামু এবং মাশুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে সমবেত হন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের সুপরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে এই ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। যথাযথ নগর ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন ও তথ্য-প্রযুক্তির বিকাশ ঘটানোই এসব কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন গণপূর্তমন্ত্রী ও ৬ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

আপডেট সময় : ১০:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬