ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ গবেষণায় ব্যবহারের তাগিদ অর্থমন্ত্রীর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে প্রত্যাহার করা করের টাকা শিক্ষার মান উন্নয়ন ও গবেষণার কাজে ব্যয় করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৫ শতাংশ কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এই সাশ্রয় হওয়া অর্থ যেন বিশ্ববিদ্যালয়ের রেটিং বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষণায় ব্যয় করা হয়। তিনি আরও জানান, ২০ ৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে থিয়েটার, চারুকলা ও গ্রামীণ কুটিরশিল্পের মতো খাতগুলোকেও জিডিপির আওতায় আনা হবে।

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপাচার্যরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষা কোনো মুনাফা অর্জনের খাত নয়, তাই এখানে নিজস্ব তদারকির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার নদীর পানি বিপৎসীমার ওপরে: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ফের বন্যার শঙ্কা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ গবেষণায় ব্যবহারের তাগিদ অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬