ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের গভীর শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

রোববার দুপুরে এক শোকবার্তায় হুইপ জি কে গউছ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের এক প্রাণপুরুষ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁর সকল ভালো কাজগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের গভীর শোক

আপডেট সময় : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬