রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি এসি কোস্টার বাস। রোববার বিকেলে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষকদের বহনকারী বাসটি বাড্ডা-বসুন্ধরা রুটে যাচ্ছিল। মালিবাগ মোড়ে পৌঁছালে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষকদের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন জানিয়েছে, ঘাতক বাসটির ফিটনেস ছিল না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মালিবাগ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























