চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহিদ চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী এই শিক্ষক তার ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে জানা গেছে। তার এই পোস্টটি ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে যে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে ড. ওয়াহিদ সাধারণ শিক্ষার্থীদের ওপর নানাভাবে চড়াও হতেন। সে সময় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের ‘শিবির’ আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, সিএনজি সিন্ডিকেট বিরোধী আন্দোলনের সময় তাকে প্রক্টর অফিসে ডেকে নিয়ে অপদস্থ করেছিলেন এই শিক্ষক। জুলাই বিপ্লব নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পর সাধারণ শিক্ষার্থীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























