ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চেয়ে সুবিধাজনক অবস্থানে ইরান: সমর বিশেষজ্ঞ

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান কৌশলগতভাবে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক কৌশলগত পরামর্শক হারলান উলম্যান। সাবেক এই মার্কিন নৌ কর্মকর্তা ও দ্য কিলওয়েন গ্রুপের চেয়ারম্যানের মতে, সামরিক শক্তিতে ওয়াশিংটন যোজন যোজন এগিয়ে থাকলেও সেই শক্তিকে মাঠপর্যায়ে সাফল্যের রূপ দিতে তারা হিমশিম খাচ্ছে।

উলম্যানের মতে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য কী, তা শুরু থেকেই অস্পষ্ট। ইরানকে তার নীতি পরিবর্তনে বাধ্য করার মতো যথেষ্ট চাপ তৈরির সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকলেও তার প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে। বিপরীতে ইরান শুধু হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েই বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। ফলে কোনো কারণে এই প্রণালি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্য্যের মুখে পড়বে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কেবল আকাশপথে হামলার মতো সীমিত বিকল্পের মধ্যে আটকে আছে, যা দীর্ঘমেয়াদে কোনো সমাধান বয়ে আনছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়: থিবো কোর্তোয়ার শেষ প্রহরের কান্না

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চেয়ে সুবিধাজনক অবস্থানে ইরান: সমর বিশেষজ্ঞ

আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬