ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত, ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

বঙ্গোপসাগরে একটি ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে ভারতের বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন কিছু জেলায় কম্পন ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) এই তথ্য নিশ্চিত করেছে। তবে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়। গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি এবং আপ্পুঘরের মতো এলাকাগুলোও কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। আনাকাপল্লি, ভিজিয়ানগরম, কাকিনাদা এবং কোনাসীমা জেলার কিছু অংশেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত, ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই

আপডেট সময় : ০৪:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬