বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং সংস্কারের লক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। গতকাল শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক বিশাল বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য বা প্রতিশ্রুতি ভঙ্গ সহ্য করা হবে না।
সমাবেশে জামায়াত আমির দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের পক্ষ থেকে সীমান্তে উস্কানি দেওয়া হলেও সরকার নীরব ভূমিকা পালন করছে। দেশের এক ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বিজিবির পাশাপাশি জনগণকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি সরকারের সমালোচনা করেন এবং ভবিষ্যতে তিস্তা পাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতিশ্রুতি দেন।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, রংপুর বিভাগকে দেশের কৃষির রাজধানীতে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি হবে ভয়াবহ। জুলাই অভ্যুত্থানের প্রতিটি অঙ্গীকার রক্ষায় জামায়াতে ইসলামী রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























