বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি নতুন খসড়া প্রস্তাব পেশ করেছে ওমান। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
প্রস্তাবিত এই পরিকল্পনায় হরমুজ প্রণালির নৌপথ দুটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালনার কথা বলা হয়েছে। যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি কার্যকর হলে প্রণালির উত্তর ও দক্ষিণ—উভয় দিক দিয়েই বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত থাকবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমানের এই নতুন প্রস্তাবনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে এবং বিশ্ব বাণিজ্য সচল রাখতে বড় ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























