ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পশ্চিম তীরে সশস্ত্র ইসরাইলি বসতিস্থাপনকারীদের হাতে অবরুদ্ধ মার্কিন কংগ্রেস সদস্য

অধিকৃত পশ্চিম তীর সফরের সময় সশস্ত্র ইসরাইলি বসতিস্থাপনকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না। গত শনিবার তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ফিলিস্তিনিদের ওপর চলা দখলদারিত্বের ভয়াবহ চিত্র তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। খিরবেত জানুতা নামক একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শনে গেলে সশস্ত্র ইসরাইলিরা তার গাড়িটি ঘিরে ফেলে এবং প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট নেতা জানান, হামলাকারী বসতিস্থাপনকারীদের হাতে আমেরিকার তৈরি এম-৪ মেশিনগান ছিল। তারা রাস্তা অবরোধ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং ইসরাইলি সেনাবাহিনীকে খবর দেয়। তবে ইসরাইলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে মার্কিন প্রতিনিধিদের সহায়তার পরিবর্তে হামলাকারীদের পক্ষ নেয় বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর ইসরাইলি পুলিশের হস্তক্ষেপে তারা মুক্তি পান। এই ঘটনাটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত চলা সহিংসতার এক জ্বলন্ত প্রমাণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়: থিবো কোর্তোয়ার শেষ প্রহরের কান্না

পশ্চিম তীরে সশস্ত্র ইসরাইলি বসতিস্থাপনকারীদের হাতে অবরুদ্ধ মার্কিন কংগ্রেস সদস্য

আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬