ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সামার-২০২৬ টার্মে ভর্তিকৃত ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই (শনিবার) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুরের জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

এছাড়াও ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সামার-২০২৬ টার্মে স্নাতক (বিএস) পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর (এমএস) পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গবেষণাভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শৃঙ্খলা, নৈতিকতা, বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি ও ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর উপস্থিত শিক্ষামন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এরপর উপস্থিত সংসদ সদস্য ও জেলা প্রশাসক তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে গাকৃবির ভাইস-চ্যান্সেলর বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬