জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ ভোরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তার এই প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনীতির একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার অবিচল আস্থা এবং দেশ ও জনগণের কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারাল।
রিপোর্টারের নাম 
























