কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটি শেষ পর্যন্ত মারা গেছে। রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।
জানা গেছে, টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে ডুলহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সমন্বয়ে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালানো হয়।
বন্য এই হাতিটির দুর্ঘটনার খবর পেয়ে সরকারের উচ্চপর্যায় থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং এর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। বন কর্মকর্তারা জানান, হাতিটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হয়নি, তবে আঘাত গুরুতর হওয়ায় কয়েক দিনের নিবিড় লড়াইয়ের পর এটি মারা যায়।
রিপোর্টারের নাম 























