ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, জয়ের নায়ক মেরিনো

বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জয়সূচক গোল করে আবারও স্পেনের নায়ক বনে গেছেন মিকেল মেরিনো। এর আগে পর্তুগালের বিপক্ষেও অন্তিম সময়ের গোলে দলকে জিতিয়েছিলেন এই মিডফিল্ডার।

ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় গোল করে স্প্যানিশ সমর্থকদের উল্লাসে ভাসান মেরিনো। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, পরিবারের সামনে এমন মুহূর্ত উপহার দিতে পারাটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই ফুটবলার।

সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স। ইউরো ও নেশনস লিগে ফরাসিদের হারানোর অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপ মঞ্চে একে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মেরিনো। শিরোপা জিততে আর মাত্র দুই ধাপ দূরে থাকা স্প্যানিশ এই তারকা এখন ইতিহাস গড়ার স্বপ্ন বুনছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের তাগিদ গণমাধ্যম ব্যক্তিত্বদের

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, জয়ের নায়ক মেরিনো

আপডেট সময় : ১০:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬