পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারী বিষয়ক ৯ম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। শনিবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
এই সফরে মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মুসলিম বিশ্বের নারীদের উন্নয়ন ও অধিকার রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সফরের শুরুতে মন্ত্রী ইসলামাবাদে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চত্বরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে নারী উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















