ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হলেও শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা ১৫১ রান যোগ করেন। সৌম্য সরকার ৮২ বলে ৬৯ রান করে আউট হলেও তানজিদ হাসান সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন। ব্যক্তিগত ৯৪ রানে আউট হওয়ায় মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে ১৯৯ রানেই গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। শরিফুল ইসলাম ৪৪ রানে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েসলি মাধেরেভে। ৩ ম্যাচের এই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে এবং ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তানজিদ হাসান তামিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের তাগিদ গণমাধ্যম ব্যক্তিত্বদের

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬