রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে একটি পোল্ট্রি ফার্মের অন্তত ১৫শ মুরগি মারা গেছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মো. সাদেক নামে এক পরিশ্রমী তরুণ উদ্যোক্তা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়া এলাকায় এই আকস্মিক দুর্যোগ ঘটে।
ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই ফার্মটি গড়ে তুলেছিলেন। রাত ১টার দিকে পাহাড়ি ঝর্ণা থেকে আসা পানির তীব্র স্রোতে মুহূর্তেই পুরো ফার্ম তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও একটি মুরগিও রক্ষা করা সম্ভব হয়নি। এতে তার প্রায় ৫ লাখ টাকার ওপর লোকসান হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. এস আরেফিন ক্ষতিগ্রস্ত ফার্মটি পরিদর্শন করেন। তিনি সাদেকের প্রতি সমবেদনা জানান এবং তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























