ইসলামী শরীয়ত অনুযায়ী সফরকালে নামাজ কসর করার নিয়ম প্রচলিত আছে। এই বিষয়ে প্রায় ৬০ কিলোমিটার হেঁটে, বাসে ও ট্রেনে সফর করলে নামাজ কসর করতে হবে কিনা, সেই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন মুফতি আবুল হাসান আবদুল্লাহ।
প্রশ্নে বলা হয়েছে, এক ব্যক্তি একটি স্থানে যাওয়ার সময় প্রায় ৬০ কিলোমিটার (হেঁটে, বাসে এবং ট্রেনে) এবং সেখান থেকে ফেরার সময় প্রায় ৮০ কিলোমিটার (পরপর তিনটি বাস পরিবর্তন করে এবং হেঁটে) পথ অতিক্রম করেন। এক্ষেত্রে তার নামাজ কসর করার বিধান কী হবে?
উত্তর অনুযায়ী, শরীয়তসম্মত সফরের দূরত্ব হলো ৪৮ মাইল, যা প্রায় ৭৮ কিলোমিটারের সমান। সুতরাং, যদি কোনো ব্যক্তি ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে থাকেন, তবে তিনি মুকিম (নিজ স্থানে অবস্থানকারী) গণ্য হবেন এবং তাকে নামাজ কসর করতে হবে না।
তবে, ফেরার পথে যদি তিনি ৮০ কিলোমিটারের পথ অতিক্রম করেন, তাহলে তিনি সেখান থেকে রওনা হওয়ার পর ফেরার পথে মুসাফির (পথিক) গণ্য হবেন। এক্ষেত্রে তাকে নামাজ কসর করতে হবে। এছাড়াও, যদি সেই জায়গায় যাওয়ার সময়ও তিনি ৮০ কিলোমিটারের পথ অতিক্রম করেন এবং সেই জায়গা তার আবাসস্থল না হয় কিংবা সেখানে ১৫ দিন বা তার বেশি সময় থাকার নিয়ত না থাকে, তাহলে সেখানে পৌঁছার পরও তিনি মুসাফির গণ্য হবেন এবং নামাজ কসর করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























