ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, ডিএমসি ডে-তে প্রধানমন্ত্রীর হাস্যরস

ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রাণবন্ত ও হাস্যরসমূলক পরিবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

সভার এক পর্যায়ে স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভাবনা জানতে চাওয়া হলে তিনি পাশে বসে থাকা সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে দেখিয়ে কৌতুক করে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’ প্রধানমন্ত্রীর এই সরস মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়। উপস্থিত চিকিৎসকরা এই মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ডা. জুবাইদা রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতের উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে পৌঁছে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং একটি স্মারক বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডিএমসিয়ানদের বিভিন্ন পরামর্শ গুরুত্ব সহকারে শোনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, ডিএমসি ডে-তে প্রধানমন্ত্রীর হাস্যরস

আপডেট সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬