ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জনকল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় সংসদ সদস্য জয়নুল আবেদীনের

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার রক্ষা এবং তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, এলাকার সুষম উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীর ধোলাইপাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সরকারি অনুদানের নগদ চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং উপকারভোগীদের হয়রানি কমাতে এবার প্রথমবারের মতো সংসদ সদস্যের বিশেষ তদারকিতে প্রত্যেকের নামে আলাদা আলাদা চেক প্রস্তুত করা হয়েছে। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সুবিধাভোগীরা তাদের প্রাপ্য অর্থ বুঝে পেয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী ও স্বচ্ছ উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। তিনি আরও বলেন, জনগণের আমানত যেন সরাসরি তাদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

জনকল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় সংসদ সদস্য জয়নুল আবেদীনের

আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬