ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভারি বর্ষণ ও ঢলে রাঙ্গামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, জনদুর্ভোগ চরমে

টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ শিলক ব্রিজঘাট সেতুর একটি অংশ ধসে পড়েছে। এর ফলে শুক্রবার রাত থেকে দুই জেলার মধ্যে সকল প্রকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, যা শনিবার সকাল থেকে আরও প্রকট আকার ধারণ করেছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, সেতুটি বান্দরবান সড়ক বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করা হয়েছে।

শুধু সেতু ধসই নয়, রাঙ্গামাটি-বান্দরবান সড়কের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

রাজস্থলীর বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং স্থানীয় সিএনজি চালকরা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। এর প্রভাবে শিলক ব্রিজঘাট সেতুটি ভেঙে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সড়কের পানি কিছুটা নেমে গেলে দ্রুত ব্রিজের সংস্কার কাজ শুরু করা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

ভারি বর্ষণ ও ঢলে রাঙ্গামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬