ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ জানিয়েছেন যে, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ছয় হাজার ৪৬২ জনকে।
ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে। গৃহহীন মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। গত ২৪ জুন, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়।
জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সেই অর্থ পুনর্গঠনের কাজে ব্যবহার করা যায়।
রিপোর্টারের নাম 























