ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইরানের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগলো তেহরান

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অভিযোগের মাধ্যমে। তিনি দাবি করেছেন, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই অভিযোগ তোলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী সমঝোতা স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না বা এই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে না।

সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন শুক্রবার তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। আরাগচির মতে, এই হামলা ও নিষেধাজ্ঞা চুক্তি ভঙ্গেরই একটি উদাহরণ। তিনি আরও বলেন, উভয় পক্ষকেই সমানভাবে চুক্তি মেনে চলতে হবে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় এবং ইরানকে নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রির সুযোগ দেওয়া ছাড়পত্রটি প্রত্যাহার করে নেয়। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো পারমাণবিক সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন, তবে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলিয়ারচরে দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত, এলাকায় উত্তেজনা

ইরানের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগলো তেহরান

আপডেট সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬