ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁদপুরের মতলব সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ভাঙন: দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো যানবাহন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গুরুত্বপূর্ণ মতলব সেতুর এপ্রোচ সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভারি বর্ষণের ফলে সেতুর উত্তর পাড়ের সংযোগ সড়কের নিচের মাটি ও বালু সরে গিয়ে একটি বিশাল সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেই প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে, ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, এই সেতুটি চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর এবং ফরিদপুরসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের ঢাকা যাতায়াতের প্রধান পথ। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম ভাঙনকবলিত মতলব সেতু এলাকা পরিদর্শন করেছেন। এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ভাঙন: দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো যানবাহন

আপডেট সময় : ০২:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬