নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অভিযুক্ত সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কামরুজ্জামান সোনারগাঁ উপজেলার মুসারচর এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা এলাকার শান্তিবাগে বসবাস করছিলেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার এজাহারভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























