ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাবার দেওয়া নাম বদলে ‘ইয়োনাথান হুন’ হলেন নেতানিয়াহুর ছেলে, বিতর্কের মধ্যে নতুন পরিচয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু তার জন্মদাতা পিতার দেওয়া নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি ‘ইয়োনাথান হুন’ নামে পরিচিত। তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং অতীতেও তিনি ‘হুন’ পদবি ব্যবহার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিজেকে ‘ইয়াইর হুন’ নামে পরিচয় দিতেন।

বুধবার (৮ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইস্যু করা কর-সংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয়সংক্রান্ত তথ্যের সঙ্গে নতুন নাম ‘ইয়োনাথান হুন’ ব্যবহার করা হয়েছে। সেখানে ঠিকানা হিসেবে আগের মতোই ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে, যা একটি ‘কাল্পনিক’ ঠিকানা হিসেবে বেশি পরিচিত।

হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইয়াইর নেতানিয়াহুর এই নাম পরিবর্তনের তথ্য এমন এক সময়ে সামনে এসেছে যখন নেতানিয়াহু পরিবার দেশ-বিদেশে রাজনৈতিক ও আইনি নানা বিতর্কের মুখে রয়েছে। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক ও ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ নিয়ে অতীতে ইয়াইর নিজেও বিতর্কের মুখে পড়েছেন।

২০১৮ সালে ইসরাইলি টেলিভিশনে প্রচারিত একটি অডিও রেকর্ডিংয়ে ইয়াইরকে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে বলতে শোনা যায় যে, তার বাবা এক ধনকুবেরের স্বার্থে বহু বিলিয়ন ডলারের একটি গ্যাস চুক্তি এগিয়ে নিতে সহায়তা করেছিলেন। ওই রেকর্ডিং প্রকাশের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে ইয়াইর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিভিন্ন রক্ষণশীল ও উগ্র-ডানপন্থি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও ইসরাইলের একাধিক দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনি বাধা কাটল: চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

বাবার দেওয়া নাম বদলে ‘ইয়োনাথান হুন’ হলেন নেতানিয়াহুর ছেলে, বিতর্কের মধ্যে নতুন পরিচয়

আপডেট সময় : ০৮:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬